ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ-জাতীয় দলের এই সাবেক ওপেনার ও নির্বাচক

খেলাধুলা ডেস্ক ২৮ জুন ২০২৫ ০৩:৪৪ পি.এম

সবাই বলছেন, গল আর কলম্বোর পিচের চরিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। দুটি উইকেট ছিল দুইরকম। গলের পিচ ছিল ব্যাটারদের পক্ষে। বল তেমন মুভ করেনি, যে কারণে রান উঠেছে। দুই দলের গড়পড়তা স্কোরলাইন ছিল প্রায় ৫০০।

কিন্তু কলম্বোর সিংহালিজ স্পোর্টস ক্লাব মাঠের পিচের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে লঙ্কান ব্যাটিংয়ের সময় মনে হলো উইকেট একই আছে। কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের সময় দেখে মনে হলো গলের সাথে এ পিচের ফারাক বিস্তর।

লঙ্কানরা গলে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে করেছিল ৪৮৫। আর কলম্বোতে প্রথম ইনিংসে ২৪৭ ও দ্বিতীয়বার ১৩৩ রান করা বাংলাদেশ দুই বারে যা করলো স্বাগতিকদের এক ইনিংসের রান ছিল তারচেয়ে ৭৮ বেশি।

যে পিচে পাথুম নিশাঙ্কা, দিনেশ চান্দিমালরা স্বচ্ছন্দে খেলে রান করলেন; একই পিচে রীতিমত সংগ্রাম করতে দেখা গেছে সাদমান, বিজয়, মুমিনুল, শান্ত, মুশফিকদের। সেটা কেন? তার উত্তর দিয়েছেন হান্নান সরকার।

জাতীয় দলের এই সাবেক ওপেনার ও নির্বাচক বলেন, প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ। তবে দ্বিতীয় টেস্টের উইকেটের আচরণের একটা পার্থক্য ছিল। সেটা কী?

হন্নানের ব্যাখ্যা, ‘গলের উইকেট প্রথম দিন প্রথম ঘণ্টা থেকেই ব্যাটারদের পক্ষে ছিল। নতুন বল তেমন সুইং করেনি। বাড়তি গতি, বাউন্স কিছুই ছিল না। বল ব্যাটে এসেছে। ব্যাটাররা দেখে দেখে খেলে উইকেটে লম্বা সময় থাকতে পেরেছেন। রানও করেছেন। কিন্তু কলম্বোয় দ্বিতীয় টেস্টের শুরুতেই উইকেটে একটু আধটু বল মুভ করছিল। বাউন্সও ছিল গলের চেয়ে বেশি।’

‘বিজয়ের আউটটা দেখেন, শান্তর আউট দুটি দেখেন, দেখবেন বল মুভ করছিল। আর ওই আউট দুটির চরম নেগেটিভ ইমপ্যাক্ট পড়েছে পরের ব্যাটারদের ব্যাটিংয়ে। সাধারণত ওপেনারদের ব্যাট চালনা, তাদের আচরণ দেখেই বাকি প্লেয়াররা ধারণা নিয়ে নেন উইকেট কেমন। একটা জাজমেন্ট করার চেষ্টা করেন।’

হান্নান যোগ করেন, ‘লঙ্কান বোলাররা উইকেট বুঝে বল করেছে। যেখান থেকে মুভমেন্ট আদায় করা সম্ভব, ঠিক সেইখানে বল ফেলার চেষ্টা করেছে। তারা কারেক্টলি সে কাজটা করেছে। তাতে করে আমাদের পরের ব্যাটারদের মনে হয়েছে কলম্বোর উইকেট বুঝি খুব কঠিন। তখন ব্যাটারদের গেম প্ল্যান চেঞ্জ হয়ে যায়। তারা তখন মনে মনে ভাবতে শুরু করে, এ উইকেটে বল মুভ করছে। তাই এখানে বুঝি টিকে থাকা যাবে না।’

‘পরের ব্যাটাররা হয়তো ভাবতে শুরু করেন, আমি খুব ডিফেন্সিভ খেললে রান করতে পারব না। শটস খেলতে হবে। প্রথম টেস্টে ভালো উইকেট ছিল। ব্যাটাররা রয়েসয়ে খেলতে পেরেছে। কিন্তু দ্বিতীয়  টেস্টে যখন বল শুরু থেকে একটু ন্যাচারাল মুভমেন্ট আর পেস-বাউন্স পেলো এবং বিজয় ও শান্ত আউট হয়ে গেল; তখনই বাকিরা বুঝে নিলেন, এটা কঠিন উইকেট। এখানে শটস খেলতে হবে। নাহলে টিকে থাকা যাবে না। এটা একটা বড় কারণ (ব্যাটিং ব্যর্থতার)। এই মাইন্ড সেট বদলে আমরা দক্ষতার ছাপ রাখতে পারিনি।’

আরও খবর

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড

news image

অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করল সিএ

news image

আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে

news image

নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ইতালি

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা

news image

আগামীকাল ক্রিকেট বিশ্বকাপে অভিষেক

news image

লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা

news image

গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ

news image

টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স

news image

আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল

news image

পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত

news image

ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

news image

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন

news image

লালমনিরহাটে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news image

জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন

news image

যাত্রাবাড়ীতে ২১ জুলাই মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে

news image

শেরে বাংলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস

news image

প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ-জাতীয় দলের এই সাবেক ওপেনার ও নির্বাচক

news image

ওয়ানডে স্কোয়াডে কোন নতুন মুখ থাকছে না

news image

রাসেল সভাপতি  নাসির সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির নতুন কমিটি 

news image

ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ

news image

হায়দরাবাদ কে ৪ উইকেট আর ১১ বলে হারালো মুম্বাই

news image

ইসলামাদের কাছে হারলো লাহোর কালান্দার্স

news image

কিংসের বিপক্ষে ম্যাচের আগে আবার বাফুফেরেক চিঠি দিয়েছিল মোহামেডান

news image

৫ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব

news image

ম্যানসিটির বাজে পারফরম্যান্স:বিবাহবিচ্ছেদই দায়ী!

news image

উদ্বোধনী ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব

news image

ক্রিকেটে সুপার ওভার মানেই তো উত্তেজনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড

news image

বাংলাদেশ ক্রিকেটে ৫ ক্রিকেটারের যুগলবন্দীতে অনেক সাফল্যের সূচনা করেছে