খেলাধুলা ডেস্ক ০২ এপ্রিল ২০২৫ ০৯:৫২ পি.এম
৩০ বছরের সংসার জীবনের ইতি টেনেছিলেন গত জানুয়ারিতে। ম্যানসিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার সঙ্গে স্ত্রী ক্রিস্টিনা সেরার বিবাহ বিচ্ছেদের প্রভাবই কী তাহলে পড়েছে ম্যানচেস্টার সিটির পারফরম্যান্সের ওপর?
চেলসি ও আর্সেনালের সাবেক ফরাসী ফুটবলার এমানুয়েল পেতিত অন্তত তেমনটাই মনে করেন। তার মতে, পেপ গার্দিওলার সংসারই ভাঙেনি শুধু, সে সঙ্গে ভেঙেছে কিছু একটা।’
সেই কিছু একটা কী? পেতিত বোঝানোর চেষ্টা করেছেন, ম্যানসিটির ধারাবাহিকতাই ভেঙে গেছে এর ফলে। বিবাহ বিচ্ছেদের ফলে গার্দিওলার মন-মানসিকতা হয়তো ভেঙে গেছে। যার দারুণ প্রভাব পড়েছে সিটির মাঠের পারফরম্যান্সেও।
পোকারফার্মাডটকমকে দেয়া সাক্ষাৎকারে পেতিত বলেন, ‘সে সঙ্গে (বিচ্ছেদ) কিছু একটা ভেঙে গেছে। আমি চাই না কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে। তবে আমি চিন্তা করি, মাঠের বাইরে আসলে কী ঘটেছে? সম্ভবত এটার বড় একটা প্রভাব পড়েছে তার ওপর! হয়তো খেলোয়াড়রাও এটা দেখেছে। আমি হয়তো ম্যানসিটির ট্রেনিং গাউন্ডে যাই না বা থাকি না। তবে এই দলটার দিকে তাকালে আপনি নিজেই সেটা বুঝতে পারবেন যে গত কয়েক বছরের তুলনায় এবারের দলটা একই রকম নয়।’
‘আমরা এমন কিছু খেলোয়াড়কে নিয়ে কথা বলছি, যারা সর্বশেষ প্রিমিয়ার লিগও জয় করেছে। আমরা এমন একটা দল এবং তার ম্যানেজার নিয়ে কথা বলছি, যারা ঘরোয়া এবং ইউরোপিয়ান ফুটবলে সর্বোচ্চ পর্যায়ের স্ট্যান্ডার্ড ধরে রেখে খেলে থাকে। কিন্তু এবার আমরা সেটা দেখছি না। একইসঙ্গে তারা যেভাবে ভেঙে পড়েছে তা দেখতে অবাকই লাগে। অনেক খেলায় হেরেছে তারা।’
পেপ গার্দিওলার হাত ধরেই সর্বশেষ টানা চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ম্যানসিটি। অথচ, এবার তারা রয়েছে ৫ম স্থানে। এ জায়গায় থাকলে চ্যাম্পিয়ন্স লিগ খেলা হবে না তাদের। চতুর্থ স্থানে থাকতে হবে। শুধুমাত্র এফএ কাপ ছাড়া আর কোনো শিরোপা জয়ের সম্ভাবনাও নেই আর। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ পেপ গার্দিওলার জন্য বড় ধরনের একটি ধাক্কা বলা যায়। খুব সম্ভবত এর প্রভাবই পড়েছে গার্দিওলা এবং তার পুরো দলের ওপর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড
অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করল সিএ
আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে
নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ইতালি
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা
আগামীকাল ক্রিকেট বিশ্বকাপে অভিষেক
লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা
গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ
টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স
আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল
পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত
ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন
লালমনিরহাটে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন
যাত্রাবাড়ীতে ২১ জুলাই মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে
শেরে বাংলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস
প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ-জাতীয় দলের এই সাবেক ওপেনার ও নির্বাচক
ওয়ানডে স্কোয়াডে কোন নতুন মুখ থাকছে না
রাসেল সভাপতি নাসির সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির নতুন কমিটি
ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ
হায়দরাবাদ কে ৪ উইকেট আর ১১ বলে হারালো মুম্বাই
ইসলামাদের কাছে হারলো লাহোর কালান্দার্স
কিংসের বিপক্ষে ম্যাচের আগে আবার বাফুফেরেক চিঠি দিয়েছিল মোহামেডান
৫ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব
ম্যানসিটির বাজে পারফরম্যান্স:বিবাহবিচ্ছেদই দায়ী!
উদ্বোধনী ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব
ক্রিকেটে সুপার ওভার মানেই তো উত্তেজনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড
বাংলাদেশ ক্রিকেটে ৫ ক্রিকেটারের যুগলবন্দীতে অনেক সাফল্যের সূচনা করেছে